টুকুন-নুর ইসলাম পরিষদকে জেডিইউজে ও মাগুরা কল্যাণ ফোরামের শুভেচ্ছা বার্তা

টুকুন-নুর ইসলাম পরিষদকে জেডিইউজে ও মাগুরা কল্যাণ ফোরামের শুভেচ্ছা বার্তা

প্রেস বিজ্ঞপ্তি
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও মাগুরা কল্যাণ ফোরাম, যশোরের নেতৃবৃন্দ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং মাগুরা কল্যাণ ফোরাম, যশোরের সভাপতি মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক শেখ দিনু আহমেদ নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্ব পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, সাধারণ সদস্যদের সার্বিক কল্যাণ এবং যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই তাদের প্রত্যাশা।
এ ছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ারও প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *