নীলগঞ্জ সাহাপাড়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

নীলগঞ্জ সাহাপাড়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের নীলগঞ্জ সাহা পাড়ায় পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুমুক্তকরণ স্প্রে প্রয়োগ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১১টায় নীলগঞ্জ সাহা পাড়া এলাকায় এ বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ-সভাপতি শাহিদুর রহমান বিপুলের দক্ষ সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক সহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

কর্মসূচিশেষে প্রধান অতিথি বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে এলাকায় জীবাণুমুক্তকরণ স্প্রে ছিটিয়ে পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা করেন এবং স্থানীয় অধিবাসীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

বক্তারা নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংক্রামক ব্যাধি থেকে রক্ষায় সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *