মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ষাটোর্ধ্ব জাহাঙ্গীর গ্রেপ্তার

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ষাটোর্ধ্ব জাহাঙ্গীর গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় জেলা পুলিশের ঝটিকা অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ জাহাঙ্গীর আলম তৈয়ব ওই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব থান্দার খায়রুল হাসান (পিপিএম)-এর তত্ত্বাবধানে জেলাজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভংকর রায়ের নেতৃত্বে একটি চৌকস দল সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ ছিল, শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইলগামী পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধাওয়া করে মোঃ জাহাঙ্গীর আলম তৈয়বকে আটক করা হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক জাহাঙ্গীরের দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর পরিহিত সাদা পাঞ্জাবির ডান পাশের পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলো খুলে ভেতরে ৫০০ পিস হালকা কমলা রঙের অ্যাম্পেটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়, যার ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো স্থানীয় সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

সাংবাদিকদের 'বেরিয়ে যেতে' বললেন মাগুরার ডিসি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *