৮৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ কারবারি হান্নান গ্রেপ্তার

৮৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ কারবারি হান্নান গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর ডেমরা এলাকায় একটি গোয়েন্দা অভিযানে বিলাসবহুল প্রাইভেটকারের ভেতর থেকে ৮৩ কেজি অবৈধ গাঁজাসহ মোঃ হান্নান (৩৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ডেমরা থানাধীন উত্তর সানারপাড় মহাকাশ রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের একটি চৌকস দল মহাকাশ রোড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ৮৩ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে চালকের আসনে থাকা মোঃ হান্নানকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *