অভয়নগরের বাহারুল হত্যা মামলায় নতুন মোড় : ব্যাংকে লেনদেনের তথ্যসহ ভাড়াটে খুনি গ্রেপ্তার

অভয়নগরের বাহারুল হত্যা মামলায় নতুন মোড় : ব্যাংকে লেনদেনের তথ্যসহ ভাড়াটে খুনি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর বাহারুল হত্যা মামলার অন্যতম পলাতক ও সন্দেহভাজন আসামি মো. আশরাফুল ওরফে আশা (৩৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে পার্শ্ববর্তী খুলনা জেলার ফুলতলা থানাধীন দক্ষিণডিহি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বাহারুল হত্যাকাণ্ডের মূল রূপরেখা ও প্রধান পলাতক আসামি মামুন মল্লিকের সাথে আশরাফুলের একাধিকবার সন্দেহজনক মোবাইল কথোপকথনের সুস্পষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এছাড়া বাহারুলকে হত্যার চুক্তি বা কন্ট্রাক্ট মানি হিসেবে ৩ লাখ টাকা আশরাফুলের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা করার চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা আদালতে পেশকৃত প্রতিবেদনে উল্লেখ করেছে পুলিশ।

পুলিশের আভিযানিক দল জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেছেন যে, পূর্ব পরিকল্পনা ও টাকার চুক্তি অনুযায়ী তিনিই বাহারুলকে নির্দিষ্ট ঘটনাস্থলে ডেকে নিয়ে যান এবং পরবর্তীতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। তবে বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর তিনি উক্ত হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেন।

অভয়নগর থানা পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যা মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য ধৃত আশরাফুলকে জেলহাজতে প্রেরণের পাশাপাশি অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার (রিমান্ড) আবেদন করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরে মাদক সেবনের দায়ে পুলিশের হাতে ধৃত ২ : ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের জেল

ভাতুড়িয়ায় পারিবারিক কলহ : ভাবিকে পিঠে ছুরিকাঘাত করল নেশাগ্রস্ত দেবর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী যশোরে : বিমানবন্দর থেকে সড়কপথে চুয়াডাঙ্গায় গমন

যশোরে এনজিও চাকরি মেলায় উপচে পড়া ভিড় : পাঁচ শতাধিক পদের বিপরীতে সিভি জমা দিলেন ১০ হাজার প্রার্থী

‘শুধু বিসিএস নয়, শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে’: জেলা শিল্পকলায় অধ্যাপক নার্গিস বেগম

ডেঙ্গুর লার্ভা পাওয়ার অভিযোগে যশোর জেনারেলের সামনে ২ ভবনকে ১.৬০ লাখ টাকা অর্থদণ্ড

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

সভাপতি প্রার্থী ফকির শওকতের নবাগত সদস্যদের সাথে মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *