ডেঙ্গুর লার্ভা পাওয়ার অভিযোগে যশোর জেনারেলের সামনে  ২ ভবনকে ১.৬০ লাখ টাকা অর্থদণ্ড

ডেঙ্গুর লার্ভা পাওয়ার অভিযোগে যশোর জেনারেলের সামনে ২ ভবনকে ১.৬০ লাখ টাকা অর্থদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিপরীতে ছাদ অপরিচ্ছন্ন রাখা এবং বৃষ্টির পানি জমিয়ে ডেঙ্গু মশার বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরির অপরাধে দুই ভবন মালিককে সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা বা প্রচার-প্রচারণা না চালিয়ে হঠাৎ এই অর্থদণ্ড আদায় করায় বিষয়টি নিয়ে তীব্র ভিন্নমত ও অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ভবন মালিকেরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, যশোর জেলা প্রশাসনের রেকর্ড রুমের ডেপুটি কালেক্টর ও সহকারী কমিশনার সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত যশোর জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত ‘একতা হাসপাতাল’ ভবনের ছাদে পরিদর্শনে যান। সেখানে পরিত্যক্ত ভাঙা কমোড, নারকেলের খোসা এবং ছাদে জমে থাকা পানি প্রত্যক্ষ করে ভবন মালিক শাহ সুফিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে একই এলাকায় হাসপাতালের প্রধান ফটকের সামনে ভবনের ছাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও ছাদ অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়ায় উহার ভবন মালিক আবদুল্লাহ আল আমীন বাচ্চুকে আরও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, মোবাইল কোর্টের এমন অভিযানে ক্ষোভ ও ভিন্নমত প্রকাশ করেছেন দণ্ডপ্রাপ্ত ভবন মালিকরা। তাঁদের দাবি, ডেঙ্গু বিস্তার রোধ বা পরিচ্ছন্নতা বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পূর্ব সতর্কতা, নোটিশ বা জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়নি। আগাম কোনো নোটিশ না দিয়ে আচমকা ছাদে গিয়ে এত বড় অঙ্কের টাকা জরিমানা করা যুক্তিযুক্ত নয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরে মাদক সেবনের দায়ে পুলিশের হাতে ধৃত ২ : ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের জেল

ভাতুড়িয়ায় পারিবারিক কলহ : ভাবিকে পিঠে ছুরিকাঘাত করল নেশাগ্রস্ত দেবর

অভয়নগরের বাহারুল হত্যা মামলায় নতুন মোড় : ব্যাংকে লেনদেনের তথ্যসহ ভাড়াটে খুনি গ্রেপ্তার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী যশোরে : বিমানবন্দর থেকে সড়কপথে চুয়াডাঙ্গায় গমন

যশোরে এনজিও চাকরি মেলায় উপচে পড়া ভিড় : পাঁচ শতাধিক পদের বিপরীতে সিভি জমা দিলেন ১০ হাজার প্রার্থী

‘শুধু বিসিএস নয়, শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে’: জেলা শিল্পকলায় অধ্যাপক নার্গিস বেগম

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

সভাপতি প্রার্থী ফকির শওকতের নবাগত সদস্যদের সাথে মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *