১৮ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি গ্রেপ্তার

১৮ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

বরিশাল জেলার হিজলা থানার দীর্ঘ ১৮ বছরের পুরনো একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়্যারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১:০০ ঘটিকায় র‍্যাব-৮ (বরিশাল) এবং র‍্যাব-১ (গাজীপুর)-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামি মোঃ জাহাঙ্গীর হাওলাদার বরিশাল জেলার হিজলা থানার খাগেরচর গ্রামের হোসেন হাওলাদারের ছেলে।

মামলার বিবরণী ও র‍্যাব সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বরিশাল জেলার হিজলা থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয় (মামলা নং-০৮/০৮, জিআর নং-৮/০৮)। বিজ্ঞ আদালত দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

তবে বিচার চলাকাল থেকেই আসামি জাহাঙ্গীর অত্যন্ত চতুরতার সঙ্গে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে একটি স্থায়ী গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছিলেন।

র‍্যাব-৮ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গাজীপুরের পুবাইল এলাকায় তাঁর সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করা হয় এবং অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাঁকে গাজীপুরের পুবাইল থানায় সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত জনি র‍্যাবের জালে : ডাকাতি ও অস্ত্রসহ ঝুলছিল ১৪ মামল...

যাত্রী সেজে বাসে গাঁজা পাচার! ৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

চিপসের প্যাকেটে গোপন বোমা খুলতেই ভয়াবহ বিস্ফোরণ!

শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের পর আত্মগোপন : সাড়ে চার মাস পর ডিবির জালে শিক্ষক মাসুম

ফ্যানের সাথে ঝুলছিল বিইউ শিক্ষার্থীর অর্ধগলিত লাশ!

১৪৮০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ৩ পেশাদার মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেপ্তার

কারাগার থেকে পলায়নকৃত হাজতি আটক,সাহসিকতার স্বীকৃতি পেলেন ৩ কারারক্ষী

আবাসন ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *