১৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

১৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল সীমান্ত ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে শাড়ি, পোশাক, কসমেটিকস ও খাদ্যদ্রব্যসহ প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এসব উদ্ধার অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে মালামাল পাচার হচ্ছে— এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্ত সংলগ্ন এলাকা ও চেকপোস্টে কঠোর নজরদারি এবং কৌশলগত অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ মালামালের বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় থাকা মালামাল তল্লাশি ও উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ভারতীয় ১২৪টি শাড়ী, ১২টি টু-পিছ, ৫৫টি বিভিন্ন রকমারি পোষাক সামগ্রী, ৪ কেজি কিসমিস, ৫.৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুসকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ব, ১২৫টি চকলেট এবং ৪৮০টি কসমেটিক্স সামগ্রী।

জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের প্রাক্কলিত আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ (তেরো লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত ষাট) টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ শুল্ক ফাঁকি দেওয়া পণ্য, প্রসাধন ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কড়া প্রহরা অব্যাহত থাকবে। জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *