চৌগাছায় ৩১ পিস ইয়াবাসহ কনক গ্রেফতার

চৌগাছায় ৩১ পিস ইয়াবাসহ কনক গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ কনক কুমার (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) মধ্যরাতে (রাত ১২টা ১৫ মিনিট) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের মো. খোকনের বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত কনক কুমার উপজেলার বর্ণি (হিন্দুপাড়া) গ্রামের শ্যামল কুমারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসেন পাটওয়ারীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল সুখপুকুরিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটি বর্ণি গ্রামে খোকনের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কনক কুমার পালানোর চেষ্টা করেন।

এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় সন্দেহভাজন কনক কুমারকে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত কনক কুমারের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের নির্মূল করতে এ ধরনের বিশেষ ও ক্র্যাশ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *