স্ফুলিঙ্গ ডেক্স :
কুড়িগ্রামের চিলমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ এসকাফ (Eskuf) কাশি সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) চিলমারী থানা এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে ওই মাদক কারবারিকে আটক করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে তাঁর সাথে থাকা মোটরসাইকেল ও ব্যক্তিগত মালামাল তল্লাশি চালিয়ে অবৈধ কোডিনযুক্ত ৫০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত মাদকের চালানসহ আটক আসামির বিরুদ্ধে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ছবি সংগৃহীত।

