স্ফুলিঙ্গ ডেক্স :
চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তার, ড্রেজার মাটি কাটা ও মাদক ব্যবসার অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ আবদুল করিম (৩৫) নামে এক রাজনৈতিক সমর্থক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী কেরানীহাট মোড় এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আবদুল করিম উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের আরবান আলী বাড়ির প্রবীণ বাসিন্দা আবদুল মন্নানের ছেলে। যদিও নিহতের প্রাতিষ্ঠানিক কোনো রাজনৈতিক পদ-পদবি ছিল না, তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বলয়ের বিভিন্ন রাজনৈতিক মিটিং-মিছিলে তাঁকে যুবদলের একজন সক্রিয় সমর্থক ও কর্মী হিসেবে দেখা যেত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত করিমের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগও করেন। এলাকার একটি নির্দিষ্ট পক্ষের সাথে দীর্ঘদিন ধরে তাঁর এলাকায় মাটি কাটার ব্যবসা, ড্রেজিং লাইনের টাকার ভাগাভাগি এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে রেষারেষি চলছিল। পাশাপাশি গাড়ি চুরি ও আন্তঃজেলা ডাকাত চক্রের অভ্যন্তরীণ হিসেব মেটাতে গিয়েও এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জনমনে গুঞ্জন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, থানা এলাকা থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরবর্তী উরকিরচর কেরানীহাটে গুলিবর্ষণে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত কারণ ও জড়িত অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত জোরদার করা হয়েছে।
এদিকে, উপজেলা যুবদলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, নিহত করিম তাঁদের দলের কোনো প্রাতিষ্ঠানিক পদের পদধারী ছিলেন না।প্রতীকী-ছবি সংগৃহীত।


