ভারত থেকে আনা নিষিদ্ধ ওষুধের গোপন ডিপো মহেশপুরে

ভারত থেকে আনা নিষিদ্ধ ওষুধের গোপন ডিপো মহেশপুরে

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা মূল্যের ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ অবৈধ ও আমদানিনিষিদ্ধ ওষুধসহ দুইজনকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেপা ইউনিয়নের নেপা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে প্রকাশ, নেপা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া থাকা জাকারিয়ার ঘরে অননুমোদিত ভারতীয় ওষুধ বিক্রির জন্য মজুদ রাখা হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু । পুলিশের দল ওই বাসায় হানা দিলে আসামীরা পালানোর চেষ্টা চালায়। এ সময় পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. জাকারিয়া জাকু (২৯) ও মোছা. পারভিন খাতুন (১৯) নামের দুইজনকে হাতেনাতে ধরে ফেলে।

পরবর্তীতে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে অবৈধভাবে সীমান্ত পার করে আনা মোট ৬ হাজার ৭০০ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত এসব চোরাই প্রসাধনী ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৮ হাজার টাকা।

এ প্রসঙ্গে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্তে অবৈধ চোরাচালান রুখতে থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *