সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

স্ফুলিঙ্গ রিপোর্ট :

চলতি আমন ধান চাষের চরম মুহূর্তে সার ও ডিজেলের তীব্র সংকট নিরসন এবং গ্রামে গ্রামে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং বন্ধের দাবিতে সারা দেশে ‘দাবি পক্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে যশোরে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমানসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতা আব্দুর সবুর, শাহাবুদ্দিন বাটুল, সাধন বিশ্বাস, পলাশ বিশ্বাস ও সুমন কর বক্তৃতা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত যশোর জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক পথসভা, জনসভা এবং হাট-বাজারে হাটসভা অনুষ্ঠিত হবে। ১৫ দিনব্যাপী আন্দোলন শেষে আগামী ২১ সেপ্টেম্বর কৃষকদের জীবনজীবিকা ও সেচ সংকট সম্পর্কিত দাবিনামা সংবলিত একটি আনুষ্ঠানিক স্মারকলিপি যশোর জেলা প্রশাসকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, আমন মৌসুমের সূচনাতেই ডিলারদের কারসাজি ও প্রশাসনিক তদারকির অভাবে সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল ডিজেল প্রাপ্তিতে অনিশ্চয়তা ও দফায় দফায় বিদ্যুতের লোডশেডিংয়ে মাঠের সেচ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতীয় খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ডিলারদের অনিয়ম বন্ধ করা, প্রান্তিক কৃষকদের হাতে সরাসরি সার পৌঁছে দেওয়া এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি তাগিদ দেন তাঁরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *