যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে মাসব্যাপী বৈচিত্র্যময় কর্মসূচি ও উৎসবের আয়োজন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স’ সম্পর্কিত বিশেষ সচেতনতামূলক অভিযানের মধ্য দিয়ে এই মাসব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়। উদ্বোধনী দিনে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের হাতে সচেতনতামূলক বার্তা সংবলিত লিফলেট তুলে দেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। পরবর্তীতে শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, দপ্তর ও ক্লাসগুলোতে ঘুরে ঘুরে এ বিষয়ক লিফলেট বিতরণ ও প্রচারণা চালান।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সমগ্র যশোর জেলাজুড়ে অ্যান্টিবায়োটিক অপব্যবহার ও রেজিস্ট্যান্স রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হবে। পাশাপাশি স্থানীয় স্কুল ও কলেজের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে আয়োজন করা হয়েছে ‘মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড’। আগামী ১৯ সেপ্টেম্বর ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও অণুজীব বিষয়ক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উৎসবের অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ শীর্ষক একদিনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গবেষকরা অংশ নেবেন। পরবর্তীতে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‘অ্যাডভান্সড মাইক্রোস্কপি ও অ্যাডভান্সড মলিকুলার টেকনিকস’ শীর্ষক একটি উচ্চতর হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *