বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ মালামাল পাচার রোধে সীমান্ত রক্ষী বাহিনী ‘যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’ এর আভিযানিক দল  অভিযান পরিচালনা করেছে।

আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির বিশেষ টহলদল সীমান্ত সংলগ্ন কৌশলগত এলাকায় এই চোরাচালান বিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে বিজিবির সতর্ক টহল দল সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত ও আটককৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে ৫২টি আকর্ষণীয় ভারতীয় শাড়ী, ৪টি মানসম্মত কম্বল, ১ কেজি উন্নতমানের জিরা, ৪ প্যাকেট ফুসকা, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট এবং ১ হাজার ১৮০টি বিভিন্ন প্রসাধনী সামগ্রী।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য সর্বমোট ৫ লাখ ৪৫০ (পাঁচ লক্ষ চারশত পঞ্চাশ) টাকা।

সীমান্ত দিয়ে অবৈধভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনী ও বস্ত্র সামগ্রীর বাজারজাতকরণ ও চোরচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম ভবিষ্যতেও সীমান্তজুড়ে পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *