যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ

প্রেস রিলিজ

যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’ (জেআরইউ) নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

নতুন গঠিত এই কার্যনির্বাহী কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটনকে সভাপতি এবং দেশ টিভির জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, যশোরে কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিতের পাশাপাশি জনস্বার্থ রক্ষা, স্থানীয় অনিয়ম-দুর্নীতি এবং নাগরিক সমস্যাগুলো নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে যশোর অঞ্চলের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন— সহ-সভাপতি শিকদার খালিদ (একুশে টিভি) ও বিএম ফারুক (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি (গ্লোবাল টিভি), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু (সম্পাদক, সাপ্তাহিক রেড নিউজ), দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো (দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম (নাগরিক টিভি) এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল (ডিবিসি নিউজ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ (দৈনিক প্রভাতফেরী), মোস্তাকিম আল রাব্বি সাকিব (দৈনিক প্রতিদিনের কণ্ঠ), জহুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কণ্ঠ), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি), ইলিয়াস সাজু বাদশা (দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি) এবং রোহিত হোসেন রনি (ভিওডি বাংলা)।

নবগঠিত সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন, যশোর রিপোর্টার্স ইউনিটি রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সেতু হিসেবে কাজ করবে। পেশাদারিত্ব বজায় রেখে সুস্থ ও সুসংহত সাংবাদিকতার ধারা তৈরিতে এই প্ল্যাটফর্ম সর্বদা সোচ্চার থাকবে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *