স্ফুলিঙ্গ ডেক্স :
রাজশাহী মহানগরীর উপশহর এলাকার একটি সামাজিক ক্লাবে গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কর্মরত এক কনস্টেবলও রয়েছেন। গতকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সবাইকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জে কর্মরত পুলিশ কনস্টেবল ও রাজশাহী তেরোখাদিয়ার বাসিন্দা মো. ওয়াহিদ মুরাদ (৪৭) এবং স্থানীয় বাসিন্দা আলমগীর কবির (৩৫), খাইরুল হাসান (৪৮), ফিরোজ উদ্দিন (৬৫), তোফায়েল আহমেদ, মো. হান্নান (৬০), তানজিদ (৩৬), মনজুরুল ইসলাম (৬১), শফিকুল ইসলাম (৫০), শাহাবক্স, মাসুদ রানা ও সাইফুল ইসলাম (৩৪)।
বিজ্ঞাপন
সোমবার গভীর রাতে উপশহরের উত্তরা ক্লিনিক মোড় এলাকার একতা সংঘ নামের একটি ক্লাবে হানা দিয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উত্তরা ক্লিনিক সংলগ্ন একটি টিনশেড ভবনে পরিচালিত একতা সংঘ ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখানে বেআইনিভাবে জুয়া খেলার অপরাধে ঐ ১২ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।প্রতীকী-ছবি সংগৃহীত।


