আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):

সকল দ্বিধাদ্বন্দ্ব ও অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তৃণমূল পর্যায়ে দলকে ইস্পাতকঠিন ঐক্যে রূপান্তরের তাগিদ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রাশেদ খান। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংগঠনের ভেতর কোনো ধরনের গ্রুপিং বা বিভাজন বরদাশত করা হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কালীগঞ্জ ভূষণ স্কুল সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান অতীতে দলীয় কোন্দলের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ব্যক্তিগত মতভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে হবে। সভার একপর্যায়ে অভ্যন্তরীণ বিভেদ ভুলে মূল ধারার বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়া নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের দলীয় শৃঙ্খলার শপথ পাঠ করানো হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবর রহমান মিলনের চমৎকার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান।

এছাড়া উক্ত সমাবেশে বিএনপি নেতা ইসমাইল হোসেন, লুৎফর রহমান লেন্টু, মশিয়ার রহমান, সামসুল ইসলামসহ কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

কোটচাঁদপুরে নবাগত ইউএনও শামীম হোসাইনকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন

মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন পিআইবি’র সহযোগী সম্পাদক শাহীন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *