৫০ বোতল অবৈধ ‘এসকাফ’ সিরাপসহ গ্রেপ্তার ১

৫০ বোতল অবৈধ ‘এসকাফ’ সিরাপসহ গ্রেপ্তার ১

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভয়ঙ্কর অবৈধ মাদকদ্রব্য কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থ ৫০ বোতল ‘এসকাফ’ (ESKUF) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে আসামির হেফাজত থেকে ৫০ বোতল ক্ষতিকর কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থ (ESKUF সিরাপ), ১টি ব্যবহৃত মোবাইল ফোন এবং মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত মোট আলামতের আনুমানিক বাজারমূল্য ২,৫২,০০০ (দুই লক্ষ বায়ান্ন হাজার) টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *