অভিযুক্ত সোহাগের ফাঁসির দাবিতে যশোর আদালতের সামনে মানববন্ধন

অভিযুক্ত সোহাগের ফাঁসির দাবিতে যশোর আদালতের সামনে মানববন্ধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পাশবিক নির্যাতনের শিকার শিশু লামিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি সোহাগের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে রায়মানিক সরদারপাড়া এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে নির্যাতিত শিশুর স্বজন, স্থানীয় এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ পথচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় প্রতিনিধি ও বক্তারা বলেন, অবোধ শিশু লামিয়াকে নির্মমভাবে ধর্ষণের পর অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা মারাত্মক অভিযোগ তুলে বলেন, মূল আসামি সোহাগ বর্তমানে জেলে থাকলেও বাইরে তাঁর পরিবারের সদস্য ও সহযোগীরা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এমনকি মামলা তুলে না নিলে ভুক্তভোগী পরিবারকে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তাঁরা দাবি করেন।

মানববন্ধন থেকে ধর্ষক সোহাগের দ্রুত ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। একই সাথে অবোধ শিশু লামিয়া ও তার অসহায় পরিবারের সার্বিক নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনকারীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *