যশোরে সাংবাদিক মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে সাংবাদিক মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোরে দৈনিক রানার পত্রিকার সম্পাদক ও সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ,সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট, যশোর জেলা, দৈনিক রানার পরিবার, রাতদিন নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীর উদ্যোগে শোকর‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। পরে মুকুলের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দুপুরে প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোর উদ্যোগে আলাদা আলাদা ভাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, মুকুল হত্যার ২৮ বছর পার হলেও এখনো বিচার সম্পন্ন হয়নি। দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট যশোর শহরের বেজপাড়া এলাকায় দুর্বৃত্তদের বোমা ও গুলিতে নিহত হন সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *