স্ফুলিঙ্গ রিপোর্ট :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকার প্রধান ও দলীয় পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে ‘শুভেচ্ছা ও সম্প্রীতি’র বার্তা পৌঁছে দিতে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা বিএনপি।
সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে এই পরিদর্শন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান সামাদ হাসান নিপুনের নেতৃত্বে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মর্তোজা এলাহী টিপু এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার প্রমুখ।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানান এবং হিন্দু-মুসলিমের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা আগামীতেও যেকোনো মূল্যে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি নেতৃবৃন্দ প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন। ছবি সংগৃহীত।

