যশোরে চেতনানাশক খাইয়ে মিল ম্যানেজারের ৬ লাখ টাকা ছিনতাই

যশোরে চেতনানাশক খাইয়ে মিল ম্যানেজারের ৬ লাখ টাকা ছিনতাই

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে আজমল হোসেন (৬০) নামের এক মিলের ম্যানেজারকে কৌশলে অচেতন করে তাঁর সাথে থাকা আনুমানিক ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী আজমল হোসেন যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত শেখ আব্দুর রহমানের ছেলে। তিনি নীলগঞ্জ এলাকার ব্যবসায়ী সুবল সাহার রাইস মিলের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবারিক ও মিল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে আজ মঙ্গলবার সকালে নীলগঞ্জের মিল থেকে বের হন আজমল হোসেন। বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করে দুপুরে ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে কৌশলে চেতনানাশক বস্তু খাইয়ে সংজ্ঞাহীন করে ফেলে। পরবর্তীতে তাঁর কাছে থাকা আদায়কৃত আনুমানিক ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে  চম্পট দেয় দুর্বৃত্তরা।

পরবর্তীতে স্থানীয় পথচারী ও এলাকাবাসী তাঁকে রাস্তার পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে চিনতে পারেন এবং তাৎক্ষণিক মিল মালিক সুবল সাহাকে খবর দেন। খবর পেয়ে মিলের কর্মচারীরা দ্রুত নতুনহাট থেকে তাঁকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

বর্তমানে ভুক্তভোগী আজমল হোসেন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর স্বজন ও মিল কর্তৃপক্ষ জানিয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাঘারপাড়ায় একই রাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি!

শংকরপুরে ককটেল উদ্ধারের ঘটনায় জড়িত গোল্ডেন ফিরোজ গ্রেফতার

ঝিকরগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

যশোরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আরও ৭ জন আটক

বিএসপির বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ প্রকাশ উপলক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে : মহানবমীতে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

অবহেলিত মানুষের আস্থার প্রতীক তরুণ নেতা আসাদুল আলম ঝন্টু

নিরাপত্তা নিশ্চিতকরণ ও সম্প্রীতির বার্তা নিয়ে বাহাদুরপুর বটতলা মণ্ডপে প্রতিমন্ত্রী অমিত

যশোর সীমান্তে সাড়ে চার লাখ টাকার মালামাল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *