যশোর থেকে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদার শফি গ্রেপ্তার

যশোর থেকে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদার শফি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত সরদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-৩-এর একটি চৌকস আভিযানিক দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৩:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ (সিপিসি-৩, যশোর) এবং র‍্যাব-৩ (ঢাকা)-এর যৌথ আভিযানিক দল যশোর কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর পূর্বপাড়াস্থ স্থানীয় মোঃ ইউনুসের বসতবাড়িতে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানে গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভার। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত অপরাধী, ডাকাত, সশস্ত্র সন্ত্রাসী এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস ধারাবাহিকভাবে দেশজুড়ে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় যশোর কোতোয়ালী থানার বাহাদুরপুরে আত্মগোপনে থাকা ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শফি ড্রাইভারকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

অভিযান শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও বিচারের মুখোমুখি করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামি শফিয়ার রহমানকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *