শেখহাটিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল-আমিন গ্রেপ্তার

শেখহাটিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল-আমিন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের শেখহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আল-আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) ভোরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।

নথি ও গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি মোঃ আল-আমিন যশোরের শার্শা থানার পাঁচ ভূলাট দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাঁর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল-এর ৭(খ) ধারায় (২০ কেজি গাঁজার মামলা) অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

সাজা ঘোষণার পর থেকেই আসামি আল-আমিন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে শেখহাটি এলাকা থেকে র‍্যাব-৬ এর একটি চৌকস দল তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *