কোটচাঁদপুর পুলিশের জালে ১৫ পিস ইয়াবাসহ বিজয়

কোটচাঁদপুর পুলিশের জালে ১৫ পিস ইয়াবাসহ বিজয়

রফিক মন্ডল (কোটচাঁদপুর, ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ মো. বিজয় (২৪) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত সোয়া ১১টার দিকে উপজেলার মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ‘জামান টি স্টোর’-এর সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিজয় উপজেলার বলরামপুর গ্রামের মো. হায়দার আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানার এসআই মুজাহিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মেইন বাসস্ট্যান্ড এলাকায় বিক্রির উদ্দেশ্যে এক যুবক বিপুল মাদক নিয়ে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজয়ের আচরণ সন্দেহজনক মনে হয়। এ সময় বিজয পুলিশ দেখে চতুরতার সাথে পলায়নের চেষ্টা করলে সংগীয় ফোর্স তাকে ঘিরে ফেলে আটক করে।

পরবর্তীতে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে বিজয়ের পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে একটি সাদা রঙের পলিথিনে অত্যন্ত সুকৌশলে মোড়ানো অবস্থায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আনুষঙ্গিক মালামাল জব্দ তালিকাভুক্ত করে আসামি বিজয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু সাপেক্ষে আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

কোটচাঁদপুরে নবাগত ইউএনও শামীম হোসাইনকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *