স্ফুলিঙ্গ ডেক্স :
ময়মনসিংহে ঢাকা বাইপাস মোড় এলাকায় ঢাকা-মুক্তাগাছা মহাসড়কে অভিযান চালিয়ে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিজ্ঞাপন
আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশনায় কোতোয়ালি মডেল থানাধীন ঢাকা বাইপাস মোড়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করে তল্লাশি চালানো হয়।
বিজ্ঞাপন
অভিযানকালে আন্তঃজেলা মাদক কারবারে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-রাজেশ চৌহান (৪৫): পিতা- মৃত সুকুমার চৌহান, কালাইচি পাড়া (৪ নং ওয়ার্ড), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মো. রুহুল আমিন (৪০): পিতা- মৃত চাঁন মিয়া, সুতিয়াখালী (২৩ নং ওয়ার্ড), ময়মনসিংহ সিটি কর্পোরেশন, থানা- কোতোয়ালি মডেল, জেলা- ময়মনসিংহ।
আসামিদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা এবং মাদক বিক্রির নগদ ৯,০০০ (নয় হাজার) টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক সমূলে উৎপাটন ও মাদকমুক্ত পরিবেশ গঠনে এ জাতীয় ঝটিকা ও বিশেষ অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


