কালীগঞ্জে গণপিটুনিতে নিহত ও আহত ২ জনই আপন ভাই

কালীগঞ্জে গণপিটুনিতে নিহত ও আহত ২ জনই আপন ভাই

মোঃ মাসুদ রানা, (কালীগঞ্জ) ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত ও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত ও খোঁজখবর নিয়ে জানা গেছে, ঘটনার শিকার দুজন সম্পর্কে আপন দুই ভাই। তাঁরা যশোর শহরের কোতোয়ালি থানাধীন আরবপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের এক বিধবা নারীর বসতবাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ওই দুজন। গৃহস্থ বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসী ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই এক ভাই, আরিফ হোসেন মারা যান। অপরদিকে মারাত্মক আহত অবস্থায় অন্য ভাইকে আশঙ্কাজনক পরিস্থিতিতে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার সকালে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার হওয়া ওই অপর ভাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনার পর নিহত আরিফের পরিচয় শনাক্তের পাশাপাশি আহত ব্যক্তির পরিচয় মেলে। তারা দুজনই যশোরের আরবপুর এলাকার বাসিন্দা এবং আপন দুই ভাই।

এ বিষয়ে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধী হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *