মাইক্রোবাসে ছাগল চুরি করতে যেয়ে যশোরের একই পরিবারে তিনজন ধরা!

মাইক্রোবাসে ছাগল চুরি করতে যেয়ে যশোরের একই পরিবারে তিনজন ধরা!

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে জুমার নামাজের সময় মাইক্রোবাসে করে ছাগল চুরি করতে গিয়ে একই পরিবারের তিনজন আটক হয়েছেন। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় চুরি করা একটি ছাগল ও ছাগল বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার কেরালখালী গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) ও ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা, ছেলে ও নাতি বলে জানিয়েছে পুলিশ। সাধারণ মানুষের সন্দেহ এড়াতে পরিবারের সদস্য সেজে তারা ছাগল চুরিতে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের সময় নির্জনতার সুযোগ নিয়ে চক্রটি একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তুলে নেয়। পরে ইকড়া গ্রামের আরেকটি ছাগল গাড়িতে তোলার সময় স্থানীয়দের নজরে পড়ে। সন্দেহ হলে এলাকাবাসী মাইক্রোবাসটির গতিরোধ করে তিনজনকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই সমীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন। পরে একটি ছাগল ও কালো রঙের ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩ নম্বরের মাইক্রোবাসসহ তিনজনকে কোটচাঁদপুর মডেল থানায় নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে প্রথম ছাগলটি চুরির কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান জানান, চুরির ঘটনায় আটক তিনজনকে থানায় নেওয়া হয়েছে এবং চোরাই ছাগল ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *