দারিদ্র্যের কাছে হার মানছে জীবন

দারিদ্র্যের কাছে হার মানছে জীবন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়নের কুয়াকাটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১৮ বছর বয়সী এসএসসি উত্তীর্ণ তরুণ আরাফাত। চোখে তার বেঁচে থাকার তীব্র আকুতি আর মুখে একটাই করুণ আর্তনাদ— “আপনারা সবাই মিলে আমাকে বাঁচান!”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার বাসিন্দা দিনমজুর লিটন ঢালীর বড় ছেলে আরাফাত। দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি নিজের বাড়ির বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে আছেন। দিনমজুর বাবার পক্ষে ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে ইতোমধ্যে ভিটেমাটির সর্বস্ব নিঃশেষ হয়ে গেছে। প্রতিদিন কঠোর পরিশ্রম করেও এখন আর ওষুধ ও চিকিৎসার প্রয়োজনীয় খরচ জোগাতে পারছেন না তার বাবা। ফলে বাধ্য হয়ে বিত্তবানদের দয়ার ওপর ভরসা করতে হচ্ছে নিঃস্ব এই পরিবারটিকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরাফাতের বাবা লিটন ঢালী ও মা ফাতেমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তিন ভাইয়ের মধ্যে আরাফাত সবার বড়। দিনমজুরি করে অভাবের সংসারে কখনও কারও কাছে হাত না পাতলেও আজ সন্তানকে ধুঁকে ধুঁকে মরতে দেখে তারা দিশেহারা। ছেলেকে বাঁচাতে সমাজের করুণাশীল মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো উপায় অবশিষ্ট নেই।

অর্থাভাবে সঠিক চিকিৎসা না পেয়ে প্রতিনিয়ত শারীরিক অবস্থার অবনতি ঘটছে আরাফাতের। চিকিৎসকেরা সতর্ক করে জানিয়েছেন, দ্রুত তাকে উন্নত হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করা না গেলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। এ পরিস্থিতিতে মুমূর্ষু এই তরুণের জীবন বাঁচাতে সামর্থ্যবানদের সামান্য সহযোগিতাই হতে পারে শেষ ভরসা।

সমাজসেবী, বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি অনুরোধ— আরাফাতের এই জীবন-মরণ সংগ্রামে সবাই যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন।

সহায়তা পাঠানোর ঠিকানা:

  • যোগাযোগ ও বিকাশ (মা ফাতেমা বেগম): ০১৭৫৭১৬১৫৫৩

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *