তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার পাগলাদহ এলাকায় যাত্রীবেশে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে নজরুল (৬০) নামে এক চালকের ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।  সোমবার (১৭ আগস্ট ২০২৬) সন্ধ্যায় তারাগঞ্জ বাজারের পাশের একটি নির্জন বাগান থেকে তাকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

আহত ইজিবাইক চালক নজরুল যশোর সদরের পাগলাদহ (পালবাড়ি) এলাকার মৃত জহর আলী বিশ্বাসের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তারাগঞ্জ বাজারের পাশের বাগান থেকে নজরুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী চালকের স্বজনদের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ছিনতাইকারীরা কৌশলে কোনো খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে সেবন করায়। পরবর্তীতে তিনি অচেতন হয়ে পড়লে তার উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে সটকে পড়ে দুষ্কৃতকারীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *