সৌজন্য সাক্ষাৎ করলেন জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

সৌজন্য সাক্ষাৎ করলেন জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীনের নেতৃত্বে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি মো. নজরুল ইসলাম খান, নায়েবে আমীর হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মো. আলমগীর কবীর।

সাক্ষাৎকালে নবনিযুক্ত ইউএনও এম. সাইফুল্লাহ ঝিকরগাছা উপজেলায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় জামায়াত নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা ঝিকরগাছার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন।

উল্লেখ্য, এম. সাইফুল্লাহ গত ১০ আগস্ট ২০২৬ তারিখে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *