ঝিকরগাছায় অভিমানে কীটনাশক পানে যুবকের মৃত্যু

ঝিকরগাছায় অভিমানে কীটনাশক পানে যুবকের মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে অভিমান করে কীটনাশক পান করে তাসলিম হোসেন (৪০) নামে এক ব্যক্তি মর্মান্তিকভাবে মারা গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার হাজির আলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তাসলিম হোসেন ওই এলাকার আবু হানিফের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাগবিতণ্ডা ও অভিমান থেকে তাসলিম ঘরে থাকা কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে জরুরিভিত্তিতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরহুমের নিথর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ফাইল ছবি সংগৃহীত।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *