শেখ হাসিনা আদতে জীবিত আছেন, নাকি মারা গেছেন, সেটিই এখন বড় প্রশ্ন

শেখ হাসিনা আদতে জীবিত আছেন, নাকি মারা গেছেন, সেটিই এখন বড় প্রশ্ন

মো: মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা প্রকাশের সত্যতা এবং তাঁর বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক সহকারী  রাশেদ খান। সম্প্রতি ভারতে প্রচারিত শেখ হাসিনার অডিও ভাষণটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি— সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনি কলের গেস্ট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় রাশেদ খান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “শেখ হাসিনা আদতে জীবিত আছেন, নাকি মারা গেছেন— সেটিই এখন বড় প্রশ্ন। যদি তিনি জীবিত থেকে থাকেন, তবে দেশে ফিরে আসুন। বাংলাদেশের মাটি ও মানুষ তাঁকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অপেক্ষা করছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই অভ্যুত্থান দিবসের জাতীয় আয়োজনে বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে জামায়াতে ইসলামী ও এনসিপির কিছু নেতাকর্মী চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। সচিবালয় ঘেরাওয়ের নামে ‘মব কালচার’ উসকে দিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি স্পষ্ট জানান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বর্তমানে সম্পূর্ণ নিষিদ্ধ সংগঠন এবং এ দেশে রাজনীতিতে তাদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। তবে জামায়াত ও এনসিপির বর্তমান উসকানিমূলক কর্মকাণ্ডই পরোক্ষভাবে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর ফেরার সুযোগ তৈরি করে দিচ্ছে। তিনি জামায়াত নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি যদি ধ্বংস হয়ে যায়, তবে জামায়াতও রেহাই পাবে না। আওয়ামী লীগের ফেরা মানেই ভয়াবহ দমন-পীড়ন, যা তারা উপলব্ধি করতে পারছে না।”

কালীগঞ্জ উপজেলার উন্নয়ন ও স্থানীয় রাজনীতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, কালীগঞ্জকে দুর্নীতি ও অপরাধমুক্ত রাখতে বিএনপির নাম ভাঙিয়ে যেকোনো ধরনের চাঁদাবাজি ও অপকর্ম কঠোর হস্তে দমন করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এএনএম জোবায়ের, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি এবং ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আবু তালিব সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *