বিদেশি পিস্তলসহ ৪ ‘কিশোর গ্যাং’ সদস্য গ্রেপ্তার

বিদেশি পিস্তলসহ ৪ ‘কিশোর গ্যাং’ সদস্য গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ‘কিশোর গ্যাং’ চক্রের সঙ্গে জড়িত চার শিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​বুধবার (২৯ জুলাই ২০২৬) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে মানিকদী আমতলা এলাকায় অস্ত্র নিয়ে আড্ডা ও গোলাগুলির এক ঘটনায় এক শিশু গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত চার শিশুকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসার ছাদের ওপর জমে থাকা ইটের স্তূপের আড়াল থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে পুলিশ জানায়, সম্প্রতি মানিকদী এলাকার ওই ভবনের ছাদে তারা একত্রিত হয়ে ‘পার্টি’ দিচ্ছিল। আড্ডার একপর্যায়ে অন্য বন্ধুদের ভয় দেখানো বা অস্ত্র প্রদর্শনী করার সময় ভুলবশত বা অসাবধানতাবশত গুলি ফুটে এক বন্ধু গুলিবিদ্ধ হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, ওই কিশোররা এতদিন ধরে বিদেশি এই অবৈধ অস্ত্রটি ব্যবহার করে এলাকা জুড়ে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এ ঘটনায় অস্ত্র আইনে ক্যান্টনমেন্ট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং আইনের সাথে সংঘাত জড়িত চার শিশুকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২ বোমাসহ জেল পালানো জঙ্গি ‘ওস্তাদ’ খ্যাত জুয়েল আটক

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

ভিডিও কলে থাকা অবস্থাতেই ‘ডাবল হানিমুন’ খ্যাত অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যা

অস্ত্র ও গুলিসহ পেট্রোল পাম্পে ডাকাতি চক্রের ৫ সদস্য গ্রেফতার

শোক দিবসের প্ল্যাকার্ড ও ব্যানারসহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

৯টি শক্তিশালী পাইপ বোমাসহ জেএমবি সদস্য গ্রেপ্তার

'ক্রিকেটার সাকিব পচে যাওয়া মানুষ, দেশে এলে আইন ফেস করতে হবে': তথ্য উপদেষ্টা

অকৃতকার্য হওয়া মানেই জীবনের গল্প শেষ নয় : এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী

বিমানবন্দর থেকে সিআইডির হেফাজতে ডন : আদালতের নির্দেশে পাঠানো হলো জেলা কারাগারে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *