১২২ বোতল স্কাফ সিরাপ ও অস্ত্রসহ আটক ১

১২২ বোতল স্কাফ সিরাপ ও অস্ত্রসহ আটক ১

স্ফুলিঙ্গ রিপোর্ট :
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১২২ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬,ঝিনাইদহ ক্যাম্পের একটি দল মহেশপুর উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতের বসতবাড়ির খড়ের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১২২ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *