যশোরে কীটনাশক পানের পর হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

যশোরে কীটনাশক পানের পর হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক মনোমালিন্যের জেরে বিষাক্ত কীটনাশক পান করে বক্কার গাজী (৭০) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত বক্কার গাজী বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার প্রয়াত শমসের গাজীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পারিবারিক কোন্দলের জের ধরে বক্কার গাজী নিজ বাড়িতে ঘাস মারার বিষাক্ত কীটনাশক পান করেন। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করেন এবং রাত সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতাল ও স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও অন্যান্য আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *