চৌগাছায় ইজিবাইকের নিচে পিষ্ট হয়ে নিভে গেল ৩য় শ্রেণির ছাত্রের প্রাণ

চৌগাছায় ইজিবাইকের নিচে পিষ্ট হয়ে নিভে গেল ৩য় শ্রেণির ছাত্রের প্রাণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় বানর খেলা দেখতে গিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মোস্তাফিজুর রহমান (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-আড়পাড়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। সে দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আশাদুল ইসলাম জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশেই বানর খেলা দেখতে যায় মোস্তাফিজুর। যাওয়ার সময় তার বাবা-মা তাকে রাস্তার এক পাশ দিয়ে সাবধানে চলাচলের পরামর্শ দেন। কিন্তু কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা জানতে পারেন, একটি ব্যাটারিচালিত ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছে সে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *