৪৮টি দেশের সাথে স্থাপিত হয়েছে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক

৪৮টি দেশের সাথে স্থাপিত হয়েছে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি-

বিশ্বের ৪৮টি দেশের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং সংস্কৃতিকে নতুন মাত্রায় এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং এই সরকার ব্যর্থ হতে আসেনি। বিগত সময়ের ব্যর্থতার জায়গাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সব জঞ্জাল পরিষ্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি করা হবে। দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, তাই বর্তমান সরকার সব কিছুই নতুন করে সাজানোর কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে স্থানীয় সকল সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ঝিনাইদহের বর্তমান সাংস্কৃতিক পরিস্থিতি ও এর উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ মজিদ, পুলিশ সুপার আশিস বিন হাসান এবং জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিন। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

রুমমেটের ধারালো ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত!মেসের সামান্য বাজার নিয়ে বিরোধ,

জাতীয় পার্টি যশোর জেলা শাখার ১১০ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

যৌন হয়রানির মিথ্যা নাটক সাজিয়ে শিক্ষককে মারধর ও গ্রেপ্তারে ফুঁসে উঠেছেন শিক্ষকরা

অতিরিক্ত সার ব্যবহারে ধ্বংস হচ্ছে মাটি : কালীগঞ্জে কৃষকদের সতর্ক করলেন জেলা প্রশাসক

বাঁচাকে এগিয়ে এলেন ২০০৮ ব্যাচের বন্ধুরা

ছেলে আল-আমিনের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

কোটচাঁদপুরে কর্মনিষ্ঠা ও আন্তরিকতার ছাপ রেখে ইউএনও দীপা রানী সরকারের বদলি

কোটচাঁদপুরে ৪ দিন নিখোঁজ থাকার পর প্রতিবেশীর পুকুরে মিললো মফিজুলের ভাসমান লাশ

চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার দায়ে কালীগঞ্জে বৃদ্ধ মান্নান আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *