যশোরে মোবাইল কেনার কথা বলে ডেকে এনে আইফোন ছিনতাই

যশোরে মোবাইল কেনার কথা বলে ডেকে এনে আইফোন ছিনতাই

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের পুলেরহাট এলাকায় মোবাইল কেনার কথা বলে ডেকে এনে এক যুবকের কাছ থেকে চাকু ঠেকিয়ে আইফোন ১৭ প্রো ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তানভির রহমান তানসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তাসনিম আহমেদ স্বপ্ন নামে একজনকে আটক করেছে পুলিশ।

মামলার বাদী মণিরামপুর উপজেলার শিক্ষার্থী আবিদুর রহমান মুন অভিযোগ করেন, ফেসবুকে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পর স্বপ্ন তাকে পুলেরহাটে ডেকে নেয়। সেখানে অন্য আসামিদের নিয়ে তাকে মারধর করে আইফোন ছিনিয়ে নেওয়া হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার বাগেরহাট গ্রাম থেকে স্বপ্নকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *