৯.৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

৯.৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বরিশাল মহানগরের লঞ্চঘাট এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৮, বরিশাল-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা হতে বরিশালগামী ‘পারাবত-১৮’ নামক লঞ্চে একজন নারী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা বহন করছেন। তথ্যের সত্যতা যাচাইয়ে র‍্যাব সদস্যরা সকাল আনুমানিক ০৬:২০ ঘটিকার সময় লঞ্চটিতে তল্লাশি চালায়।

লঞ্চের তৃতীয় তলায় ‘Parabat Silver Class 325-B’ নম্বর রুমে থাকা পারভিন বেগম ওরফে সাথি (৪১) নামে এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি খয়েরী রঙের লাগেজের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় সর্বমোট ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় গাঁজা বহনের দায়ে তাকে হাতে-নাতে আটক করে র‍্যাব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে তাদের এই কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *