৪২ দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার প্রথাব

৪২ দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার প্রথাব

স্ফুলিঙ্গ ডেক্স : অতিরিক্ত দাঁতের কারণে গিনেস বুকে নাম লিখিয়েছেন প্রথাব মুনিয়ান্ডি নামের মালেশিয়ার এক ব্যক্তি। সাধারণত মানুষের গড় দাঁতের সংখ্যা ৩২টি হলেও তার ১০টি বেশী দাঁত রয়েছে বলে জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ। 

পেশায় প্রকৌশলী ৩৩ বছর বয়সী প্রথাব মুনিয়ান্ডির ৪২টি দাঁত তার হাসিকে অন্যদের থেকে সহজেই আলাদা করে তোলে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রথাব জানান, তিনি পারিবারিক অনুষ্ঠানে প্রথমবার এই অস্বাভাবিকতা বুঝতে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২১ সালে পরিবারের সঙ্গে চা খাওয়ার সময় তিনি অনুভব করেছিলেন তার মুখে কিছু অতিরিক্ত দাঁত গজাচ্ছে। তিনি এ বিষয়ে তার পরিবারের সদস্যদের জানান এবং তারা গণনা করে দেখল দাঁতের সংখ্যা ৩৮টি। 

এরপর ডেন্টাল এক্স-রে থেকে জানা যায়, আরো চারটি দাঁত এখনও বের হতে বাকি আছে। ২০২৩ সালে মোট দাঁতের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪২টি। 

অধিকাংশ দাঁত সোজাভাবেই বেড়ে উঠেছে এবং এতে তার কোনো সমস্যা হয়নি।   

প্রথাব আরো জানান, প্রথম দেখাতে তার অতিরিক্ত দাঁতের বিষয়টি বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। কিন্তু তিনি নিজেই যখন বলেন মানুষ অবাক হয়ে যায়। অনেকে বিশ্বাস করতে চায় না তার স্বাভাবিক মানুষের চেয়ে ১০ টি দাঁত বেশী হতে পারে।

অতিরিক্ত দাঁত থাকা সত্ত্বেও তার স্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি দাঁত পরিষ্কারে খুবই সতর্ক, দিনে দুইবার দাঁত ব্রাশ করেন এবং নিয়মিত ফ্লস করেন। 

এর আগে ৪১টি দাঁত নিয়ে রেকর্ড করেছিলেন কানাডার ইভানো মেলোন।

সূত্র : এনডিটিভি

ছবি-সংগ্রহীত
আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *