২ বোমাসহ জেল পালানো জঙ্গি ‘ওস্তাদ’ খ্যাত জুয়েল আটক

২ বোমাসহ জেল পালানো জঙ্গি ‘ওস্তাদ’ খ্যাত জুয়েল আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

ঢাকার ডেমরার সারুলিয়ায় অভিযান চালিয়ে দুটি সচল হাতবোমাসহ নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য জুয়েল ভুঁইয়া ওরফে ‘ওস্তাদ’কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃত জুয়েল নব্য জেএমবির অন্যতম আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ অন্যতম প্রধান ও ঘনিষ্ঠ সহযোগী।

গতকাল রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেলে ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোন ও পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) যৌথভাবে ডেমরার পশ্চিম নিঝুমবাগে এ অভিযান চালায়। পরবর্তীতে রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রানসন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম উদ্ধারকৃত বোমা দুটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপকমিশনার মোহসিন মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসা ঘেরাও করে জুয়েলকে আটক করা হয় এবং সেখান থেকে হাতে তৈরি দুটি তাজা বোমা উদ্ধার করা হয়।

সিটিটিসির কর্মকর্তারা জানান, ২০২৩ সালে নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরীর’ সংগে জড়িত থাকার সন্দেহে এটিইউ তাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদী কারাগারে দাঙ্গার সুযোগে পালিয়ে যান তিনি। ২৫ জুলাই পুনরায় গ্রেপ্তার হলেও সরকার পরিবর্তনের পর সেপ্টেম্বরে জামিনে মুক্ত হন। কারাগারে থাকা অবস্থাতেই ‘বোমারু মামুনের’ সঙ্গে তার গভীর সখ্যতা গড়ে ওঠে।

সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রায় মতিঝিল মেট্রো স্টেশন এলাকা, আশুলিয়ার চারাবাগ, সাভারের বিভিন্ন স্থান ও কুমিল্লার মন্দিরে বোমা হামলার চক্রান্তে ‘বোমারু মামুন’ ও তার চক্র জড়িত ছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। ওই পুরো চক্রটিকে গ্রেপ্তারে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই অবশেষে ডেমরা থেকে বোমাসহ গ্রেপ্তার করা হলো ‘ওস্তাদ’ জুয়েলকে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

ফুডপান্ডার এমডিসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *