১৩ মামলার দুর্ধর্ষ আসামি রাহাত ইয়াবাসহ আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী মোঃ রাহাত শেখকে (২৩) গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) তাকে দৌলতপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম দৌলতপুর থানাধীন যশোর আপার রোডস্থ মহসিন মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ‘এস, এ, জুট ট্রেডিং’ নামক একটি বন্ধ অফিসের সামনে পাকা রাস্তার ওপর থেকে রাহাত শেখকে গ্রেফতার করা হয়। ধৃত রাহাত পাবলা তিন দোকানের মোড় এলাকার মোঃ রাজু শেখের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাহাত শেখ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, চুরি ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সাথে সে সরাসরি জড়িত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় রাহাতের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *