সিলেট বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ড

স্ফুলিঙ্গ ডেক্স :

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। এর ফলে বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

 বিমানবন্দর ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অ্যারাইভাল ইমিগ্রেশন বা কাস্টমসের উপরের তলার সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক তৎপরতায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সার্ভার রুমে আগুন লাগায় কারিগরি জটিলতার কারণে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *