সাবেক মহিলা মেম্বারকে বেদম প্রহার : হাসপাতালে ভর্তি

সাবেক মহিলা মেম্বারকে বেদম প্রহার : হাসপাতালে ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে সাবেক মহিলা মেম্বর আনোয়ারা খাতুনকে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে আনোয়ারা খাতুন জমিতে সজিনা গাছের ডাল রোপণ করতে গেলে প্রতিপক্ষ ফজলু মোল্লা ও নজরুল মোল্লা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং শঙ্কামুক্ত বলে জানা গেছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছবি-সংগৃহীত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *