সাবিরা সুলতানা মুন্নীকে শুভেচ্ছা জানাল বিএনপির একাংশ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলার (যশোর-২) চৌগাছা-ঝিকরগাছা মহিলা সংরক্ষিত নারী আসনে সাবিরা সুলতানা মুন্নী নির্বাচিত হওয়ায় চৌগাছা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে পাঁচটায় চৌগাছা উপজেলা প্রেসক্লাব চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদারের নেতৃত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সাবিরা সুলতানা মুন্নীর নির্বাচিত হওয়াকে দলের জন্য গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি তার দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম রেজা আওলিয়ার,সাধারণ সম্পাদক চঞ্চল হাজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফিল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন, সদস্য সচিব মোঃ মইন উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।ফাইল ছবি

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *