সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে আম পাকানোর মহোৎসব;

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে পাকানো ৩ হাজার ৩৬০ কেজি অপরিপক্ব আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে এই আমগুলো জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একদল অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে ট্রাকে করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ঢাকাগামী একটি পিকআপ থেকে ১৬৮ ক্যারেট ভর্তি বিষাক্ত আম জব্দ করা হয়।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে জব্দকৃত আমগুলো শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে জনসম্মুখে বিনষ্ট করা হয়। এছাড়া ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অপতৎপরতা রোধে জেলাজুড়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *