সাড়ে ৪ লিটার দেশীয় চোলাই মদসহ শাহিন আটক

সাড়ে ৪ লিটার দেশীয় চোলাই মদসহ শাহিন আটক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয় তৈরি সাড়ে চার লিটার মদসহ শাহিন হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত শাহিন হাওলাদার উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের মো. শামছুল হক হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাহিনকে থামিয়ে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে অ্যালকোহলযুক্ত সাড়ে ৪ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে কলাপাড়া থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটককৃত শাহিন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি পাঠিয়েছেন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *