সাগর এবার ১কেজি গাঁজাসহ পুলিশের খাঁচায়

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনা মহানগরীতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সাগর হাওলাদার (৩৩) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (কেএমপি ডিবি)। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া জোড়াকল বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

কেএমপি ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম দক্ষিণ টুটপাড়া জোড়াকল বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন সাগর হাওলাদারকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সাগর হাওলাদার দক্ষিণ টুটপাড়া জোড়াকল বাজার এলাকার মৃত শামীম হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছে, সাগর ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ৩টি মাদকের মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় সাগর হাওলাদারের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কেএমপি ডিবি জানিয়েছে, মাদকমুক্ত খুলনা গড়তে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *